ঢাকা ০১:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কনটেন্ট ক্রিয়েটর রাকিবের নিহতের খবরটি গুজব

রাজধানীর শহীদ মিনার এলাকায় রাকিব নামের এক যুবক নিহত হওয়ার ঘটনায় সামাজিক মাধ্যমে কনটেন্ট ক্রিয়েটর রাকিব হাসান নিহত হয়েছেন বলে গুজব ছড়ায়। পরে ভিডিও বার্তায় বিষয়টি অস্বীকার করে নিজের সুস্থ থাকার কথা জানান তিনি।

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তদের গুলিতে ও ছুরিকাঘাতে মো. রাকিব (২৫) নামের এক যুবক নিহত হওয়ার ঘটনা ঘটে। এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই নিহত ব্যক্তিকে ফ্যামিলি এন্টারটেইনমেন্টের কনটেন্ট ক্রিয়েটর রাকিব হাসান বলে পোস্ট করতে থাকেন।

তবে বিষয়টি সঠিক নয় বলে নিজেই জানিয়েছেন কনটেন্ট ক্রিয়েটর রাকিব হাসান।

রোববার (১৫ মার্চ) রাত ১১টা ১৯ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন তিনি। ভিডিওতে রাকিব হাসান জানান, এ ঘটনার পর অনেকেই তাকে ফোন করে খোঁজখবর নিয়েছেন।

ভিডিওবার্তায় তিনি বলেন, “আমি আন্তরিকভাবে সবার কাছে দুঃখিত। এ ব্যাপারটা জানার পরে অনেকেই ফোন করেছেন। তাৎক্ষণিকভাবে সবাইকে রেসপন্স করতে পারিনি।”

তিনি আরও বলেন, “আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন। সবাই আমার জন্য দোয়া করবেন।”

এদিকে শহীদ মিনার এলাকায় নিহত মো. রাকিবের পরিচয় ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে বলে জানা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ববির ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের নেতৃত্বে জাহিদ ও হোসেন

কনটেন্ট ক্রিয়েটর রাকিবের নিহতের খবরটি গুজব

Update Time : ০৬:৫৬:০৬ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬