
বরিশালের নবনিযুক্ত সিটি কর্পোরেশনের প্রশাসক হওয়ার পর এডভোকেট বিলকিস জাহান শিরিন বলেন আল্লাহ মহান তিনি সম্মান দেওয়ার মালিক এরপর কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি।
আজ (১৪ মার্চ ২৬) শনিবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় স্থানীয় সরকার বিভাগ সিটি কর্পোরেশন শাখা-১ একটি প্রজ্ঞাপন করেন।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় স্থানীয় সরকার বিভাগ সিটি কর্পোরেশন শাখা-১ এর প্রজ্ঞাপনে উঠে আসে বরিশালের নবনিযুক্ত সিটি করপোরেশনের প্রশাসক এডভোকেট বিলকিস জাহান শিরিন এ-র নাম। সেই প্রজ্ঞাপনের স্মারক নং ৫৬.০০.০০০০.০০.০৭০.১৮.০০০৬.২৪-২১৮ তে বলা হয়েছে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২৪’ এর ধারা২৫ক এর উপধারা (১) এর অনবৃত্তিক্রমে নিম্নর্বণিত ব্যক্তিগণকে পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত তাদের নামের পাশে বর্ণিত সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হলো।
প্রজ্ঞাপনের প্রথম ক্রমিক নম্বরে উঠে আসে এডভোকেট বিলকিস জাহান শিরিন এ-র নাম, এর পরবর্তীতে ধাপে ধাপে আরো চার সিটি প্রশাসকের নাম উঠে আসে ও-ই প্রজ্ঞাপনে। সেখানে আরো বলা হয় যে নিয়োগকৃত প্রশাসকগন “স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২৪’ এর ধারা২৫ক এর উপ-ধারা (৩) অনুযায়ী সিটি কর্পোরেশনের মেয়র এর ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তারা বিধি মোতাবেক ভাতা প্রাপ্য হবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এম এ গোফরান, বরিশাল। 










