ঢাকা ০২:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ইউনিয়ন চেয়ারম্যানের উপর হামলার প্রতিবাদে ইসলামি ছাত্র আন্দোলন এর বিক্ষোভ মিছিল

  • এম এ গোফরান
  • Update Time : ০৬:৩৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
  • ৮২ Time View

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের চেয়ারম্যান ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় দফতর সম্পাদক চরমোনাই মনোনীত হাতপাখা প্রতীকের জনপ্রতিনিধি মুহাম্মাদ হুমায়ুন কবিরের উপর বিএনপির হামলার প্রতিবাদে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগরের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

গতকাল (১০ মার্চ) মঙ্গলবার রাত ৯:৩০ ঘটিকার সময় নগরীর টাউন হল চত্বরে বিক্ষোভ পূর্ব সমাবেশে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সভাপতি মুহাম্মাদ সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী ত্বলহা হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শূরা সদস্য গাজী মুহাম্মাদ রেদোয়ান।

সমাবেশ শেষে মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রতিবাদ জানায়

মিছিলে নেতাকর্মীরা হামলার সাথে জড়িত সন্ত্রাসীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান।
বক্তারা বলেন, একজন জনপ্রতিনিধির উপর এ ধরনের হামলা অত্যন্ত ন্যক্কারজনক ও হুমকিস্বরূপ। তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবি জানান।

নেতৃবৃন্দ আরও বলেন, ভবিষ্যতে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড যাতে আর না ঘটে সে জন্য প্রশাসনকে কঠোর ও কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রাজপথে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

এসময় উপস্থিত ছিলেন
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল বিশ্ববিদ্যালয় সভাপতি মুহাম্মাদ হাসিবুল্লাহ,জেলা সহ-সভাপতি ফয়জুল করীম,নগর সহ-সভাপতি নাজমুল ইসলাম সুজন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বিইউ রেডিও’র নতুন কমিটি ঘোষণা, সভাপতি নাজমুল সম্পাদক ইয়াদুল

ইউনিয়ন চেয়ারম্যানের উপর হামলার প্রতিবাদে ইসলামি ছাত্র আন্দোলন এর বিক্ষোভ মিছিল

Update Time : ০৬:৩৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬