
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) লক্ষ্মীপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির ২০২৬ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী রাশেদ রাব্বানী এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন একই বিভাগের শিক্ষার্থী মোঃ শিপন হোসেন।
বৃহস্পতিবার (৭ মে) সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক ড. মোঃ আবদুল বাতেন চৌধুরী, সহকারী অধ্যাপক শাহাদাত হোসেন, সহকারী অধ্যাপক ফরহাদ উদ্দিন এবং সহকারী অধ্যাপক মোঃ হাসিবের স্বাক্ষরে নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আহসান উল্লাহ, ইয়াছিন আরাফাত নিরব, মনির হোসেন, সাজেদা সেজা ও মেহজাবীন নওরোজ প্রীতি। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন ফাহাদ হেসেন, মোঃ সৈকত হোসেন ও ইসরাত জাহান মিহি।
এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে শাহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ মোহন হোসেন শুভ, দপ্তর সম্পাদক ফারজানা ইসলাম আনিকা, প্রচার সম্পাদক আব্দুল কাদের জীবন, সাংস্কৃতিক সম্পাদক মোঃ জানে আলম, ছাত্রবিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম সিফাত, ক্রীড়া সম্পাদক হাবিব খান এবং ছাত্রীবিষয়ক সম্পাদক সাদিকা মাহমুদ মিফতা দায়িত্ব পেয়েছেন।
নবনির্বাচিত সভাপতি রাশেদ রাব্বানী বলেন, লক্ষ্মীপুর জেলা ছাত্রকল্যাণ সমিতি বরিশাল বিশ্ববিদ্যালয়ের অন্যতম সুসংগঠিত ও সুশৃঙ্খল জেলা সংগঠন। বর্তমানে লক্ষ্মীপুর জেলার অর্ধশতাধিক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত রয়েছেন। নতুন ও পুরোনো সকল শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য ও ঐক্যের বন্ধন আরও সুদৃঢ় করতে আমরা কাজ করবো।
তিনি আরও বলেন, লক্ষ্মীপুর জেলার শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের কল্যাণে সংগঠনটি ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।
উল্লেখ্য, বরিশাল বিশ্ববিদ্যালয় ২০১১ সালে প্রতিষ্ঠিত দেশের ৩৩তম পাবলিক বিশ্ববিদ্যালয় এবং বরিশাল বিভাগের একমাত্র সাধারণ পাবলিক বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই বিশ্ববিদ্যালয়টিতে লক্ষ্মীপুর জেলার বিপুল সংখ্যক শিক্ষার্থী অধ্যয়ন করছেন। শিক্ষক, শিক্ষার্থী ও বরিশালে কর্মরত লক্ষ্মীপুরের মানুষের মাঝে পারস্পরিক যোগাযোগ, সম্প্রীতি ও সহযোগিতার বন্ধন সুদৃঢ় করতে সংগঠনটি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে।
Reporter Name 









