
বরিশাল বিশ্ববিদ্যালয়ের জনপ্রিয় ক্যাম্পাসভিত্তিক সংগঠন “বিইউ রেডিও”-এর ২০২৫-২৬ সেশনের নতুন এক্সিকিউটিভ কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ১১ ব্যাচের মো. নাজমুল হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ১১ ব্যাচের ইয়াদুল আমিন।
নতুন কমিটিতে ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন নুসরাত জাহান ও সম্রাট খান। এছাড়া জয়েন্ট সেক্রেটারি হিসেবে রয়েছেন মোজাম্মেল হোসেন ও বর্ষা ইসলাম।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ মোস্তাকিম (হেড অব প্রোগ্রাম), মো. মুশফিক রহমান (হেড অব পাবলিক রিলেশন), মো. আলিফ খান বাপ্পী (অ্যাসিস্ট্যান্ট হেড অব পাবলিক রিলেশন), আসাদুজ্জামান নাদিম (হেড অব ব্রডকাস্ট), দীপঙ্কর দেবনাথ দীপু (অ্যাসিস্ট্যান্ট হেড অব ব্রডকাস্ট), ওয়াসিম আকরাম (হেড অব ইভেন্ট ম্যানেজমেন্ট), মো. মিনহাজুর রহমান শিহাব (অ্যাসিস্ট্যান্ট হেড অব ইভেন্ট ম্যানেজমেন্ট), আফসানা (ট্রেজারার), তাবেরা (অফিস সেক্রেটারি), দেবজ্যোতি সুতার (হেড অব গ্রাফিক্স) এবং মো. রিয়াজুল হক সোহান (হেড অব ওয়েব ডেভেলপার)।
নবগঠিত কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, বিইউ রেডিওকে আরও গতিশীল, সৃজনশীল ও শিক্ষার্থীবান্ধব প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে তারা একযোগে কাজ করবেন।
পাশাপাশি ক্যাম্পাস সাংবাদিকতা, সৃজনশীল অনুষ্ঠান, সামাজিক সচেতনতা এবং শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করা হয়।
Reporter Name 









