ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটের সড়ক দুর্ঘটনায় বর-কনেসহ নিহতদের জানাজা ও দাফন সম্পন্ন

বাগেরহাটের রামপালে বর-কনসহ বিয়ের যাত্রীবাহী মাইক্রোবাসের সঙ্গে নৌবাহিনীর স্টাফবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিহতদের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে আজ।

মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহত ১৪ জনের মধ্যে ১৩ জনই একে অন্যের স্বজন বলে জানা গিয়েছে।

আজ শুক্রবার দুপুরে মংলা উপজেলা পরিষদ মাঠে জানাজার পর পৌর কবরস্থানে দাফন করা হয়েছে এই দুর্ঘটনায় নিহত বরপক্ষের নয়জনকে।

এছাড়া নিহত কনে মিতু ও তার পরিবারের চার সদস্যের জানাজা ও দাফন সম্পন্ন হয় কয়রা উপজেলার নকশা নামক গ্রামে। মাইক্রোবাস চালক নাঈমের জানাজা ও দাফন হয়েছে রামপালে।

বৃহস্পতিবার বিকেলে খুলনা-মোংলা মহাসড়কের বেলাই ব্রিজ এলাকায় নৌবাহিনীর স্টাফ বাসের সাথে মাইক্রোবাসের সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। নিহতরা সবাই মাইক্রোবাসের আরোহী ছিলেন।

এই ঘটনায় মাইক্রোবাসে থাকা একমাত্র বেঁচে যাওয়া ব্যক্তি খুলনা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ববির ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের নেতৃত্বে জাহিদ ও হোসেন

বাগেরহাটের সড়ক দুর্ঘটনায় বর-কনেসহ নিহতদের জানাজা ও দাফন সম্পন্ন

Update Time : ০৯:৪৮:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬