
বানারীপাড়ায় দীর্ঘ ১৮ মাস পর কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি সাঁটানো হয়েছে। পাশাপাশি জাতীয় পতাকা উত্তোলন করেছে। এর কয়েক ঘণ্টা পর উপজেলা যুবদলের কর্মীরা সেখান থেকে ওই ছবি ও জাতীয় পতাকা সরিয়ে ফেলেছেন।
উপজেলা যুবলীগের এক নেতা নাম গোপন রাখার শর্তে বলেন, ২০২৪ শের ৫ আগস্ট আওয়ামী লীগ বিরোধী বিক্ষুদ্ধকর্মীরা উপজেলা আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর অগ্নিসংযোগ ও লুটপাট করে। দীর্ঘ ১৮ মাস ধরে সেটি বন্ধ থাকার কারণে শুক্রবার সকালে তাদের কর্মীরা স্বচ্ছ রাজনীতি করতে উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের সামনে মুজিবুর রহমান ও হাসিনার ছবি সাঁটানোর পাশাপাশি জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময় তারা দলীয় স্লোগান দেন।
পরে সকাল অনুমান ১০টার দিকে উপজেলা যুবদল কর্মীরা সেখান থেকে ওই ছবি ও জাতীয় পতাকা সেখান থেকে সরিয়ে ফেলেন।
এ ব্যাপারে উপজেলা বিএনপির সভাপতি মো. শাহ আলম মিঞা জনতার অধিকারকে বলেন, আমরা এ বিষয়ে এখনো অবগত নই। তবে ফেসবুকে দেখেছি। পরে এ ব্যাপারে খোঁজ-খবর নিয়ে জানতে পারলে আপনাদের বলতে পারব।
এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ মো. মজিবুর রহমান বলেন, কার্যক্রম নিসিদ্ধ আওয়ামী লীগ কার্যালয়ের সামনে কে বা কারা ছবি সাঁটিয়েছেন সে বিষয়টি নিশ্চিত হওয়ার পর বলতে পারব। তিনি এ ব্যাপারে তদন্ত অব্যাহত আছে বলে তিনি জানান।
জনতার অধিকার নিউজ ডেক্স 









