ঢাকা ০৩:২৬ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাশমিকা–বিজয়ের জাঁকজমকপূর্ণ বিবাহোত্তর সংবর্ধনায় পুলিশের সতর্কবার্তা

৪ মার্চ হায়দরাবাদে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করছেন দক্ষিণি তারকা জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবারকোন্ডা
গত ২৬ ফেব্রুয়ারি বিয়েরপর ৪ মার্চ হায়দরাবাদে জাঁকজমকপূর্ণ বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করছেন দক্ষিণি তারকা জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবারকোন্ডা। তবে অনুষ্ঠান ঘিরে নতুন এক সিদ্ধান্ত নজর কেড়েছে সবার। নিরাপত্তাজনিত সংবর্ধনা অনুষ্ঠানটি এখন ‘শুধু নিমন্ত্রিত ব্যক্তিদের জন্য’ রাখা হয়েছে।
এই তারকাজুটির টিম সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে জানিয়েছে, হায়দরাবাদ পুলিশের পরামর্শেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পুলিশের আশঙ্কা, এত বড় আকারের অনুষ্ঠানে বিপুল জনসমাগম হলে যানজট তৈরি হতে পারে এবং নিরাপত্তাঝুঁকি বাড়তে পারে। বিজয়-রাশমিকার সর্বভারতীয় বিপুল জনপ্রিয়তার কথা মাথায় রেখে কর্তৃপক্ষ কঠোর ভিড় নিয়ন্ত্রণের পরামর্শ দেয়। ফলে কেবল আমন্ত্রণপত্রধারীরাই অনুষ্ঠানে প্রবেশ করতে পারবেন।
সংবর্ধনার নিমন্ত্রণপত্র ও অফিশিয়াল বিবৃতি ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। অনেক ভক্তই নবদম্পতিকে একনজর দেখার আশায় ছিলেন। তবে নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে পরিকল্পনায় পরিবর্তন আনতে হয়েছে বলে জানিয়েছে ‘বিরোশ’ টিম-ভক্তদের দেওয়া এই জুটির জনপ্রিয় নাম।
বিবৃতিতে বলা হয়, ‘বিরোশের বিয়ে ইতিমধ্যেই দেশের অন্যতম আলোচিত আয়োজন হয়ে উঠেছে। ৪ মার্চ সন্ধ্যায় হায়দরাবাদে সংবর্ধনা অনুষ্ঠিত হবে। প্রথমে এটি তেলুগু, হিন্দি, তামিল, মালয়ালম ও কন্নড় চলচ্চিত্রজগতের সদস্য এবং রাজনৈতিক ও প্রশাসনিক মহলের বিশিষ্ট ব্যক্তিদের জন্য একান্ত আমন্ত্রণভিত্তিক অনুষ্ঠান হিসেবে পরিকল্পনা করা হয়েছিল। তবে দেশজুড়ে অভূতপূর্ব উচ্ছ্বাসের পরিপ্রেক্ষিতে এবং প্রশাসনের সঙ্গে পরামর্শ করে অতিথি তালিকা আরও সীমিত করা হয়েছে।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘বড় আকারে জনসমাগম, যানজট ও সম্ভাব্য নিরাপত্তাঝুঁকি এড়াতে পুলিশ কঠোর নিয়ন্ত্রণের পরামর্শ দিয়েছে। অতিথি, সাধারণ মানুষ এবং নবদম্পতির নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।’
কিছু ভক্ত হতাশ হলেও অধিকাংশই এই সিদ্ধান্তকে সমর্থন করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে লিখেছেন, তারকাদের নিরাপত্তা ও সুষ্ঠু আয়োজনই সবচেয়ে গুরুত্বপূর্ণ। স্বপ্নের বিয়ের পর সংবর্ধনা নিয়েও রোমাঞ্চ তুঙ্গে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

উজিরপুরে সংখ্যালঘু পরিবারের জমি দখলের মরিয়া চেষ্টা: শেষ সম্বল রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা

রাশমিকা–বিজয়ের জাঁকজমকপূর্ণ বিবাহোত্তর সংবর্ধনায় পুলিশের সতর্কবার্তা

Update Time : ০৮:৩৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬