
বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটিতে দপ্তর সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) হিসেবে স্থান পেয়েছেন সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার কৃতি সন্তান পিয়াস আহমেদ রিফাত।
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের স্বাক্ষরে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
জানা যায়, পিয়াস আহমেদ রিফাত ছাত্রজীবনের শুরু থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। রাজনৈতিক জীবনে তিনি ওয়ার্ড পর্যায় থেকে নেতৃত্বের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণ করেছেন।
শিক্ষাজীবনে তিনি ২০২০-২১ শিক্ষাবর্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগে ভর্তি হন। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকেই ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন। দলীয় কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন সময় হরতাল, অবরোধসহ নানা আন্দোলন-সংগ্রামে সরব ভূমিকা পালন করেন।
নতুন দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় পিয়াস আহমেদ রিফাত বলেন, “এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় আমি কৃতজ্ঞ। অতীতের চেয়ে আরও বেশি সক্রিয় ভূমিকা রেখে ছাত্রদলকে সাধারণ শিক্ষার্থীদের কাছে আরও গ্রহণযোগ্য করে তুলতে নিজের মেধা ও যোগ্যতা কাজে লাগাতে চাই।”
পরিশেষে তিনি ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানসহ কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Reporter Name 











