ঢাকা ০৪:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ববি ছাত্রদলের নতুন কমিটিতে নারায়ণগঞ্জের জমজ দুই ভাই

  • Reporter Name
  • Update Time : ১১:৫৮:০১ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
  • ১১০ Time View

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখা ছাত্রদলের নতুন আংশিক পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পেয়েছেন নারায়ণগঞ্জের জমজ দুই ভাই। গত ০২ মে ২০২৬ তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের প্যাডে সভাপতি ‘রাকিবুল ইসলাম রাকিব’ ও সাধারণ সম্পাদক ‘নাছির উদ্দিন নাছির’ এর স্বাক্ষরিত ১২৭ সদস্যবিশিষ্ট এই কমিটি প্রকাশ করা হয়। কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম তার ব্যক্তিগত ফেসবুক পেইজে কমিটির ছবি প্রকাশ করেন।

নতুন ঘোষিত এই কমিটিতে জমজ দুই ভাইয়ের একজন মোঃ হাসান (সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে) এবং অন্যজন মোঃ হোসেন (যুগ্ম-সাধারণ সম্পাদক) পদে দায়িত্ব পেয়েছেন। তারা নারায়ণগঞ্জ সদর উপজেলার নিতাইগঞ্জ এলাকার বাসিন্দা।

মোঃ হাসান ও মোঃ হোসেন দুজনই নারায়ণগঞ্জের স্বনামধন্য নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থী। বর্তমানে তারা বরিশাল বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষে অধ্যয়নরত।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক এর দায়িত্ব পেয়ে মোঃ হাসান বলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের “সাহিত্য ও প্রকাশনা সম্পাদক” হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য অত্যন্ত গর্বের। কেন্দ্রীয় নেতৃবৃন্দ যে আস্থা রেখেছেন, তা সৃজনশীলতা, সততা ও দায়িত্ববোধের মাধ্যমে যথাযথভাবে পালনের চেষ্টা করবো। বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ভাবনা, আদর্শ ও কার্যক্রমকে লেখনী ও প্রকাশনার মাধ্যমে আরও সুসংগঠিত ও শক্তিশালী করে তুলতে কাজ করবো। পাশাপাশি শিক্ষার্থীদের সমস্যা, সম্ভাবনা ও সাফল্যের গল্পগুলো তুলে ধরার মাধ্যমে একটি ইতিবাচক ও সচেতন ক্যাম্পাস গড়ে তুলতে চাই।

সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি, যেন এই দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি।”

মোঃ হোসেন বলেন,“ছাত্রদলের মতো একটি গুরুত্বপূর্ণ সংগঠনে বরিশাল বিশ্ববিদ্যালয় ইউনিট ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়ে আমি কৃতজ্ঞ। কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদের ওপর যে আস্থা রেখেছেন, তা ধরে রাখার সর্বোচ্চ চেষ্টা করবো। বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের অধিকার রক্ষা, শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা এবং সংগঠনকে আরও শক্তিশালী করতে আমরা কাজ করবো। সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।”

একই পরিবারের দুই ভাইয়ের একসঙ্গে গুরুত্বপূর্ণ দুটি পদে দায়িত্ব পাওয়ায় স্থানীয় এলাকাসহ সহপাঠীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আলোচনা সৃষ্টি হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বিইউ রেডিও’র নতুন কমিটি ঘোষণা, সভাপতি নাজমুল সম্পাদক ইয়াদুল

ববি ছাত্রদলের নতুন কমিটিতে নারায়ণগঞ্জের জমজ দুই ভাই

Update Time : ১১:৫৮:০১ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬